Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Eviction Notice : মন্দারমণিতে পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার

A large police force is on the scene (Collected)
A large police force is on the scene (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে পুলিশের উচ্ছেদ অভিযানকে ঘিরে ঘটলো ধুন্ধুমারকাণ্ড। এদিন সকালে পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে রাস্তায় গুঁড়ি ফেলে অবরোধ শুরু করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় গ্রামবাসীদের। স্থানীয়দের সরাতে লাঠিচার্জও শুরু করে পুলিশ।

কাঁথি থেকে থেকে মন্দারমণি যাওয়ার রাস্তায় শৌলার কাছে মুকুন্দপুর গ্রামে অবৈধ হোটেল ভাঙার কাজ শুরু করতে যায় পুলিশের বিশাল একটি দল। জায়গাটি দিঘা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, সমুদ্রসৈকত থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। অবৈধ নির্মাণের অভিযোগে কিছু দিন আগে মেরিন ড্রাইভ এলাকায় নির্মিত চারটি হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার হোটেল ভাঙার কাজ শুরু করতে যায় পুলিশ এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা। কিন্তু পুলিশ আসার আগেই রাস্তায় শুয়ে পড়ে, গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চারটি হোটেলের মধ্যে একটি হোটেল স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা চালান। বৃহস্পতিবার ওই গোষ্ঠীর মহিলারাই অবরোধ করেন।

দুপুরের দিকে অবশ্য বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালতের নির্দেশ মতো বুলডোজ়ার নিয়ে এসে হোটেল ভাঙার কাজও শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই এলাকায় অনেক অবৈধ হোটেল কিংবা রিসর্ট আছে। প্রশাসনের নাকের ডগায় সেগুলি রমরম করে চললেও কেন ওই চারটি হোটেলকে ভাঙা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। 

You might also like!