
বীরভূম, ১৫ ডিসেম্বর : সিআইডি-র আইজি (২) সুনীল চৌধুরী বৃহস্পতিবার পৌঁছলেন রামপুরহাটে সিবিআই শিবিরে। ময়নাতদন্তের পর লালনের দেহ নিয়ে সিবিআইয়ের ক্যাম্প অফিসে গেল পরিবার।
অন্যদিকে রামপুরহাটে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় তৃতীয় দিন সিজিও কমপ্লেক্সে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অজয় ভাটনগর। লালনের মৃত্যুর ঘটনায় পুলিশের এফআইআর-এ নাম থাকা সিবিআই আধিকারিক ও অফিসারদের সঙ্গে কথা বলছেন সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তা। গরুপাচার মামলার দুই তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দে-কেও নিজাম প্যালেস থেকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। গরুপাচার মামলার ওই দুই তদন্তকারী অফিসারের বয়ানও রেকর্ড করা হচ্ছে।
এর আগে, সিবিআইয়ের ক্যাম্প অফিসের সামনে ধর্নায় বসে লালনের পরিবার। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয় লালনের পরিবারের। পুলিশের হস্তক্ষেপে বগটুইতে নিয়ে যাওয়া হল লালনের মৃতদেহ। বুধবার পুলিশের ঘেরাটোপে লালন শেখের শেষকৃত্য সম্পন্ন হয়। লালন শেখ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হবে আগামীকাল শুক্রবার, জানালেন প্রধান বিচারপতি।
