Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Chess event at the wedding ceremony:বিয়ের অনুষ্ঠানে দাবার আসর! উত্তরপাড়ায় খাওয়া-দাওয়ার সঙ্গে দেদার খেলা

Chess event at the wedding ceremony! Dada's game with Uttarpara eating and drinking
Chess event at the wedding ceremony! Dada's game with Uttarpara eating and drinking

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'বিবাহ' বিষয়টাকে স্মরণীয় করে রাখতে সকলে নিজের মতো করে চেষ্টা করেন। কিন্তু এবার সামনে আসলো এক অভিনব বিয়ের অনুষ্ঠান। উত্তরপাড়ায় (Uttarpara) আমন্ত্রিতদের জন্য দাবা প্রতিযোগিতার আয়োজন করলেন নবদম্পতি। বিশেষত পাত্র শিবশংকর আইয়ার নিজে দাবার (Chess) প্রশিক্ষক। সেই কারণে নিজেদের বিয়েতেও সেই ৬৪ খোপের ছোঁয়া রইল। আর আমন্ত্রিতরাও এমন ব্যতিক্রমী বিয়ের আসর দেখে আনন্দিত। অনেকেই মজা করে খেললেন দাবা। তা দেখে খুশি নবদম্পতি। এমন ঘটনা সাধারণত ঘটে না।  পাত্র শিবশংকর আইয়ার দীর্ঘদিনের দাবাড়ু। তামিল (Tamil)হলেও উত্তরপাড়া শহরে এক দশকেরও বেশি সময় ধরে বাস তাঁর। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের দাবা শিখিয়ে সংসার চালাতেন। তারপর একের পর এক জাতীয় প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে একাধিক পুরস্কার পান শিবশংকর। এখন তিনি একজন প্রতিষ্ঠিত দাবা প্রশিক্ষক। 

 চার হাত এক হল শিবশংকর-পূজার। উত্তরপাড়া সাক্ষী থাকল এক অদ্ভুত বিয়ের। যেখানে আমন্ত্রিতরা সকলেই এক বোর্ড করে দাবা খেলছেন। ছোট থেকে বড় সকলেই এই রবিবাসরীয় দুপুরে নিজেদের মগজ ঝালিয়ে নিচ্ছিলেন। এমন সুন্দর ব্যাপার দেখে সকলেই খুশি। শিবশঙ্কর মনে করেন দাবা খেলায় বুদ্ধির বিকাশ ঘটে। তাই তাঁর এই প্রতীক দাবা খেলার আয়োজন। আগামী প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি কমানো এবং ছেলেমেয়েদের বুদ্ধির বিকাশে সহযোগিতা করে উৎসাহ দেওয়াই এদিনের দাবা প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বলে জানান শিবশংকর। এ বিষয়ে তিনি কিশোর গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দর (Rameshbabu Praggnanandhaa)  কথা উল্লেখ করলেন। শিবশংকর ও পূজার এই বিয়েতে অনেক অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানান। 

You might also like!