West Bengal

3 years ago

Chartered Bus Service: চাটার্ড বাস সার্ভিস চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা, পয়লা বৈশাখে আনুষ্ঠানিক সূচনা

chartered bus service
chartered bus service

 

শিলিগুড়ি, ১৪ এপ্রিল : উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন ও তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চাটার্ড বাস সার্ভিস চালু করতে চলেছে।

সংস্থার এক শীর্ষ আধিকারিক আজ এখবর জানিয়ে বলেন, ২৫ আসন বিশিষ্ট এই চার্টার্ড বাস পরিষেবা আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে। আগামী শনিবার পয়লা বৈশাখে তেনজিং নোরগে বাস টার্মিনাস-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হবে। ওই দিনই এই বাসের বিভিন্ন গন্তব্যের জন্য ভাড়া ঘোষণা করা হবে। প্রাথমিক ভাবে দু''টি বাস নিয়ে এই পরিষেবা চালানো হবে বলে ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

You might also like!