West Bengal

3 years ago

Asansol : কম্বল-কাণ্ডে জিতেন্দ্রর স্ত্রীকে ফের নোটিশ পুলিশের, শনিবার জেরা করতে চাইছেন তদন্তকারীরা

Chaitali Tiwari
Chaitali Tiwari

 

আসানসোল, ২৩ ডিসেম্বর : আসানসোলে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে তৃতীয় বার নোটিস পাঠাল পুলিশ। শুক্রবার আসানসোল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে যায় পুলিশ। কিন্তু জিতেন্দ্র বা জিতেন্দ্রের স্ত্রী চৈতালি, কারও দেখা পায়নি পুলিশ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তাঁদের বাড়ির দরজায় নোটিস সাঁটিয়ে দিয়ে যান পুলিশ কর্তারা।

পুলিশ সূত্রের খবর, কম্বলকাণ্ডে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন তদন্তকারীরা। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। এর আগে দু’বার পুলিশি জিজ্ঞাসাবাদ এড়িয়েছেন চৈতালি। তাই শুক্রবার সকাল ৯টা নাগাদ চৈতালির বাড়িতে নোটিস লাগিয়ে দিয়ে এসেছে আসানসোল উত্তর থানার পুলিশ। শনিবার সকাল ১০টার সময় নিজের বাড়িতে হাজির থাকতে বলা হয় জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর শিবচর্চা ও কম্বল বিতরণের অনুষ্ঠান করা হয়েছিল আসানসোলে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিও। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের৷


You might also like!