West Bengal

3 years ago

CBI summons Abdul Latif : গরু পাচার মামলায় অনুব্রত 'ঘনিষ্ঠ' আবদুল লতিফকে তলব সিবিআইয়ের

Abdul Latif-CBI
Abdul Latif-CBI

 

কলকাতা, ২৯ এপ্রিল : অন্তর্বর্তী জামিনের পর ফের গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ‘ঘনিষ্ঠ’ আবদুল লতিফকে তলব করল সিবিআই। আগামী মঙ্গলবার নিজাম প্যালেসে ডাকা হয়েছে তাঁকে। লতিফ ছিলেন গরু পাচারের অভিযুক্ত। জানা গিয়েছে, বীরভূমের ইলামবাজারের পশুহাট সংক্রান্ত খোঁজখবর নিতে আবদুল লতিফকে তলব করা হয়েছে।

সিবিআই চার্জশিট দাবি করছে, ইলামবাজারের গোরুর হাট নিয়ন্ত্রণ ছিল তাঁরই হাতে। এরপর একের পর এক প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকে। নিজেকে পাথরের ব্যবসায়ী বলেও দাবি করতেন লতিফ। এনামুল গ্রেফতারের পর গা ঢাকা দেন তিনি। দীর্ঘ সময় ফেরার থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন। কার্যত ছদ্মবেশে লতিফ ঢুকে পড়েন আদালতে। ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৬ মে পর্যন্ত লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারক। তবে তাঁর পাসপোর্ট জমা রাখা হয়। তিনদিন অন্তর তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন লতিফের আইনজীবী।

You might also like!