West Bengal

3 years ago

Jitendra Tiwari : আসানসোলে পদপিষ্ট হওয়ার ঘটনায় জিতেন্দ্র ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা, ইতিমধ্যে ধৃত ৩

case against jitendra tiwari his wife
case against jitendra tiwari his wife

 

আসানসোল, ১৬ ডিসেম্বর : আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল আসানসোল উত্তর থানায়। তার ভিত্তিতে ওই কর্মসূচির অন্যতম আয়োজক আসানসোল পুরসভার বিরোধী নেত্রী চৈতালি-সহ বিজেপির কয়েক জন কাউন্সিলরের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।

কম্বল বিলির কর্মসূচিতে বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যেই তিন জন গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চৈতালিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বুধবারের ঘটনায় প্রাণ হারানো ঝালি বাউরি (৫৫)-র ছেলে সুখেন বাউরি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (অবহেলার কারণে মৃত্যু), ৩০৮ (অপরাধজনিত নরহত্যার চেষ্টা) ধারায় মামলা রুজু হয়েছে। তবে অভিযোগপত্রে কোথাও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নেই।

You might also like!