West Bengal

3 years ago

Burdwan : বাতিল ট্রেন, বর্ধমান স্টেশনে যাত্রীদের তুমুল ভোগান্তি

Burdwan station passengers suffer tremendously
Burdwan station passengers suffer tremendously

 

পূর্ব বর্ধমান, ৯ ফেব্রুয়ারি : রেল বিভ্রাট যেন কিছুতেই কাটছে না। কয়েক মাস আগেই ব্যান্ডেলের ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজের জন্য দুর্ভোগে পড়তে হয়েছিল যাত্রীদের। এবার বর্ধমান ওভারব্রিজ ভাঙার কাজের জন্য এই নিয়ে তৃতীয় দিন স্তব্ধ হল পরিষেবা। সপ্তাহের মাঝে কাজের দিন এইভাবে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি যাত্রীদের। ক্ষুব্ধ যাত্রীরা।

ওভারব্রিজ ভাঙার কাজের জন্য বর্ধমানে বাতিল একগুচ্ছ ট্রেন। বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত বর্ধমান-হাওড়া শাখার সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

এদিন হাওড়া-বর্ধমান মেন লাইনে ১৭ জোড়া এবং কর্ড লাইনে ১৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়। পাশাপাশি, ৪১ জোড়া দূরপাল্লার ট্রেনও বাতিল হয়। বৃহস্পতিবার রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লক নেওয়া হয়েছে। সকালেই বর্ধমান স্টেশনের পাশে পুরনো ব্রিজের কাঠামো তুলে দেওয়া হয়। স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের উপরে থাকা বিম সরিয়ে পরিষ্কারের কাজ চলে জোরকদমে। পাশাপাশি চলে ওভারহেডের তার সংযোগ করার কাজ।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফের ব্লক নেওয়া হয় বর্ধমান স্টেশনে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি গোটা দিন বর্ধমান স্টেশন ব্লক নেওয়া হয়। দিনভর ট্রেন চলাচল কার্যত বন্ধ ছিল। শুধুমাত্র কয়েকটি হাতেগোনা মেল ও এক্সপ্রেস ট্রেন ওই দিন চলাচল করে বর্ধমান স্টেশনে। আগে ৩ নম্বর প্লাটফর্ম থেকে ৮ নম্বর প্লাটফর্ম পর্যন্ত পুরনো ব্রিজের কাঠামো সরিয়ে ফেলা হয়েছিল। বাকি ছিল ১ ও ২ নম্বর প্লাটফর্মের উপর থেকে ব্রিজের কাঠামো সরানোর কাজ। সেই কাজই এ দিন করা হয়।




You might also like!