West Bengal

3 years ago

Buddha purnima celebrated with gesture:ধর্মীয় মর্যাদায় দেশজুড়ে উদযাপিত বুদ্ধ পূর্ণিমা; সেজে উঠেছে সমস্ত বৌদ্ধ মন্দির, গঙ্গায় পুণ্যস্নান

Buddha Purnima
Buddha Purnima

 

কলকাতা, ৫ মে : শুক্রবার বুদ্ধ পূর্ণিমা। দেশ ও বিদেশের বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই দিনটি নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। ভগবান বুদ্ধের দুই হাজার ৫৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বৌদ্ধ মন্দিরগুলি সাজিয়ে তোলা হয়েছে। আয়োজিত হয়েছে বিশেষ পূজা পাঠ, গৌতম বুদ্ধের জীবন ও বাণী নিয়ে আলোচনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

প্রতিবছরের মতো এবারও এই দিনে বুদ্ধগয়ায় ভিড় করেছেন ভক্তরা। বলা হয়, বৈশাখী পূর্ণিমার এই পুণ্য তিথিতেই বোধি বৃক্ষের নীচে গৌতম বুদ্ধ মোক্ষলাভ করেছিলেন এবং এই দিনেই মহাপরিনির্বাণ লাভ করেছিলেন তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে হরিদ্বারের গঙ্গায় এদিন সকালে পুণ্যস্নান সারেন বহু মানুষ।




You might also like!