West Bengal

3 years ago

Birbhum: দিদিকে ডিভোর্স না দেওয়ায় জামাইবাবুকে খুন শ্যালকের

Brother-in-law killed son-in-law for not giving sister-in-law a divorce
Brother-in-law killed son-in-law for not giving sister-in-law a divorce

 

বীরভূম, ডিসেম্বর: শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাট এলাকায় এক ব্যক্তি খুন হন। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, দিদিকে ডিভোর্স দিতে রাজি হননি জামাইবাবু। অভিযোগ, সেই রাগে শ্যালক তলোয়ার দিয়ে জামাইবাবুকে কুপিয়ে খুন করেছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিশাল মাল। রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশালের দিদির সঙ্গে বিয়ে হয় বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের। বিয়ের পর থেকে কৃষ্ণ ও তাঁর স্ত্রীর মধ্যে নানান ঝামেলা চলছিল বলে জানা গিয়েছে। বিশালের দিদি কৃষ্ণ কর্মকারের কাছ থেকে ডিভোর্সও চান। কিন্তু কৃষ্ণ ডিভোর্সে রাজি হননি। বিষয়টি নিয়ে তাঁদের স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে ঝামেলা শুরু হয়। সেই বিবাদ গড়ায় কৃষ্ণর শ্বশুরবাড়ির সঙ্গে।

স্থানীয়রা জানান, এর মাঝে নিশ্চিন্তপুর এলাকায় নিজের মাসির বাড়িতে গিয়েছিলেন কৃষ্ণ কর্মকার। শুক্রবার রাতে মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ। সেই সময় আচমকা তাঁর শ্যালক বিশাল ৫-৭ জনকে সঙ্গে নিয়ে এসে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয়। কৃষ্ণ কিছু বুঝে ওঠার আগেই তার গলায় তলোয়ারের কোপ মারে বিশাল। ধারালো অস্ত্রের আঘাতে রক্ত বেরোতে থাকে। চিৎকার করে ওঠে কৃষ্ণ কর্মকার। আর্তনাদ শুনে প্রতিবেশীরা তড়িঘড়ি ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত বিশালকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

You might also like!