
নন্দীগ্রাম,
১৬ ডিসেম্বর : ফের
উত্তপ্ত নন্দীগ্রাম। বৃহস্পতিবার গভীর রাতে নন্দীগ্রামের
গোকুলনগরে বুথ সভাপতি স্বপন
করের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ
উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর বাড়ি লক্ষ্য
করে তিনটি বোমা ছোড়া হয়
বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে।
যদিও এই অভিযোগ অস্বীকার
করেছে বিজেপি।
বিজেপির
দাবি, এটা তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্বের
ফল। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম
থানার পুলিশ। নন্দীগ্রাম এক ব্লক তৃণমূল
কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গের অভিযোগ, গত ১০ নভেম্বর
শহীদ দিবসে তৃণমূলের মঞ্চ পোড়ানো হয়েছিল।
তার মূল সাক্ষী ছিল
গোকুলনগরের তৃণমূলের বুথ সভাপতি স্বপন
কর। সেই কারণেই স্বপনের
বাড়ির উপর এই হামলা
চালানো হয়েছে বলে অভিযোগ করে
তিনি। তাঁর আরও অভিযোগ,
যত পঞ্চায়েত ভোটে এগিয়ে আসছে
বিজেপি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে।
