West Bengal

3 years ago

Birbhum : ফের বোমা আতঙ্ক! বীরভূমের মাড়গ্রামে উদ্ধার বিপুল পরিমান বোমা

Bomb recovered again in  Birbhum
Bomb recovered again in Birbhum

 

সিউড়ি, ২১ ফেব্রুয়ারি  : বীরভূম বোমা উদ্ধারের ঘটনা অব্যাহত। এবার মাড়গ্রামের তপন গ্রামে জেল বন্দী সিপিএম নেতার বাড়ি থেকে দুটি বোমা ভর্তি ড্রাম উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বোমা উদ্ধারের ঘটনায চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল কর্মীরা সিপিএম নেতা ইয়াকুব শেখের বাড়ির কাছে বোমা পুঁতে রেখেছিল তাঁকে ফাঁসানোর জন্য। তারা দোষীদের গ্রেফতারের দাবি জানান এবং পুলিশকে বোমা উদ্ধারে বাধা দেন। বোমা নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি মাড়গ্রামে বোমা বিস্ফোরণে এক তৃণমূল কর্মী নিহত হন। পরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই হাসপাতালে মারা যান। এক সপ্তাহ পর বোমা হামলার প্রধান অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের খামার বাড়ি থেকে তিনটি বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়।


You might also like!