
কলকাতা, ১৭ সেপ্টেম্বর : রবিবারের সাত সকালে বোমাতঙ্ক ঘিরে উত্তেজনা ছড়ালো হরিদেবপুর এলাকায়। এদিন ভ্যাটে একটি তার জড়ানো জিনিস দেখে সাফাইকর্মীদের অনুমান জিনিসটি একটি টাইম বোম। সঙ্গে সঙ্গে খবর যায় হরিদেবপুর থানায়। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।
জানা গিয়েছে, সাফাইকর্মীরা জঞ্জাল পরিষ্কারে এসে বস্তুটি দেখতে পান। তাদের দাবি, ওটি একটি টাইম বোম । সঙ্গে সঙ্গে আর্ত চিৎকার করে তারা সেখান থেকে সরে আসেন। এলাকাতে ছড়িয়ে পড়ে বোমা থাকার আতঙ্ক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। তারা সন্দেহজনক ওই বস্তুটি ধীরে ধীরে সাবধানে তুলে জলের বালতিটিতে চুবিয়ে রেখেছেন বলে জানা গিয়েছে। যদিও সেটি বম্ব কিনা এখনও নিশ্চিত নয়। তা খতিয়ে দেখছে পুলিশ ও বম্ব স্কোয়াড।
