Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

BJP MP Soumitra Khan :বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

BJP MP Soumitra Khan
BJP MP Soumitra Khan

 

বাঁকুড়া, ২৮ আগস্ট  : সোমবার কোতুলপুরে এলাকার কয়েকজন যুবকের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছে সৌমিত্র। বিক্ষোভকারীরা সাংসদের গাড়ির পিছনে ধাওয়া করেন। পরে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে চলে যান।

সোমবার বাঁকুড়ার কোতুলপুর থেকে লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খাঁ। লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল মোড় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁর গাড়ি ঘিরে ধরে কথা বলতে চান। সৌমিত্র খাঁ তাঁদের সঙ্গে কোনও কথা বলতে চাননি। সাংসদের সঙ্গে থাকা সিআইএসএফের সাহায্যে গাড়িতে চড়েই এলাকা ছেড়ে লাউগ্রামের উদ্যেশ্যে বেরিয়ে যান। সেই সময় বিক্ষোভকারীরা কিছুটা পথ সাংসদের গাড়িকে তাড়া করে নিয়ে যান। বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নাম করে সৌমিত্র খাঁ ২০১৫ সালে তাঁদের কাছে লক্ষ লক্ষ টাকা নেন। কিন্তু চাকরী মেলেনি। এদিন সেই টাকা ফেরত চাইতে গেলে সৌমিত্র খাঁ তাঁদের সাথে কথা বলা তো দুরস্থ তাঁদের ধমক দিয়ে সি আই এস এফ এর সাহায্য নিয়ে এলাকা ছেড়ে চলে যান। বিষয়টি নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন এলাকায় কাজ হচ্ছে তাই তৃনমূল বিক্ষোভ দেখাচ্ছে । কারা এই বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের তিনি চেনেন না বলেও দাবি করেছেন সাংসদ। সাংসদ চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

You might also like!