West Bengal

3 years ago

Awas Yojana : আবাস যোজনার সমীক্ষায় গরমিলের অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Sital Kopat
Sital Kopat

 

ঘাটাল, ১ জানুয়ারি : প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে একের পর এক দুর্নীতির অভিযোগ। বিরোধীদের দাবি, আবাস যোজনা সমীক্ষায় চলছে ব্যাপক গরমিল। আর সেই ইস্যুকে সামনে রেখে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। কার্যত ঘাটালের আশা এবং আইসিডিএস কর্মী, যারা আবাস যোজনার সমীক্ষা চালাচ্ছেন তাঁদের বিরুদ্ধেই তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। নতুন বছরেই আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক ।

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানিয়েছেন, আবাস যোজনায় যে সমস্ত বাড়ি প্রাপকদের নাম রয়েছে তালিকায় তাঁদের অধিকাংশের পাকা বাড়ি রয়েছে। অনেকেরই আবার বিভিন্ন প্রকল্পে বাড়ি পাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম রয়েছে। এক্ষেত্রে বিজেপি বিধায়ক জানিয়েছেন, যাদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাদের অধিকাংশই তৃণমূল ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের বিভিন্ন পদে আসীন।

আর তাই এবার বিধায়ক শীতল কপাট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “দলীয়ভাবে আমরা ঠিক করেছি আগামী বছরের প্রথমেই সেই সমস্ত কর্মীদের নামে আমরা মামলা দায়ের করব, যাঁরা সার্ভের কাজে যুক্ত হয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ভুল তথ্য পরিবেশন করেছেন।” 

You might also like!