Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sreerupa Mitra Chaudhury Car Accident:ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক

Sreerupa Mitra Chaudhury Car Accident
Sreerupa Mitra Chaudhury Car Accident

 

মালদা, ১৭ নভেম্বর : ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রর গাড়ি। বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা অপর একটি গাড়ির। তৃণমূল যুব-র নেতার গাড়ি এসে ধাক্কা মারে, দাবি বিজেপি বিধায়কের।

শুক্রবার বিধায়ক জানান, '‘গত রাতে পৌনে ১০টা নাগাদ মানিকচকের দিকে থেকে ইংরেজবাজারের দিকে আসছিলাম। হঠাৎ উত্তর রামচন্দ্রপুর এলাকায় একটি কালো রঙের স্করপিও গাড়ি আমার গাড়িটিকে বিপরীত দিক থেকে আঘাত করে। তাতে গাড়ির ডানদিকটা ভেঙে যায়।”

শ্রীরূপা বলেন, “পরে গাড়ি থেকে নেমে খোঁজ নিয়ে দেখতে পেলাম, গাড়িতে লাগানো রয়েছে একটি নীল রঙের বোর্ড। তাতে লেখা রয়েছে- তৃণমূল চেয়ারম্যান। খোঁজ নিয়ে জানতে পারলাম, গাড়িটিতে যিনি ছিলেন, তিনি ইংরেজবাজার কেন্দ্রের অমৃতি গ্রাম পরিষদের তৃণমূল যুব-র চেয়ারম্যান। ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এটা দ্বিতীয়বার আমার গাড়িতে হল এক মাসের মধ্যে। বিষয়টি ইংরেজবাজার থানাকে লিখিতভাবে জানানো হয়েছে।'’প্রসঙ্গত, গত মাসের শেষদিকেও দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি।


You might also like!