West Bengal

2 years ago

BJP engaged in protest in Nishiganj:নির্যাতিতা কিশোরীর মৃত্যুর ঘটনায় নিশিগঞ্জে প্রতিবাদে সরব বিজেপি

BJP engaged in protest in Nishiganj
BJP engaged in protest in Nishiganj

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোচবিহারের খাপাইডাঙ্গার যৌন নির্যাতনে কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে  নিশিগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার কর্মীরা।

গত ১৮ জুলাই খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানির বাসিন্দা ১৪ বছরের ওই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতারর করেছে পুলিশ। বুধবার এমজেএন মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কিশোরীর। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও রাজ্যে নারীদের সুরক্ষা নেই এই অভিযোগ তুলে পথে নামেন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা। কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক প্রায় আধ ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। পরে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন।


You might also like!