West Bengal

3 years ago

Subhash Sarkar : আবাস যোজনায় দুর্নীতির সমাধানে ‘রামধোলাই’য়ের পরামর্শ দিলেন বাংলার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার

Subhash Sarkar
Subhash Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজ্য রাজনীতি। কেবল সাসক দল নয় নাম জড়িয়েছে বিরোধীদের ও। এই প্রসঙ্গে  এবার সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন-বাঁকুড়ার বিজেপি সাংসদ মঙ্গলবার প্রকাশ্যেই বলেছেন, ‘‘মিথ্যা কথা বলার একমাত্র শাস্তি উত্তম মধ্যম। ওরা এলে, মিথ্যা কথা বললেই রাম ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন।’’ 

প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা যোগ্য প্রাপকের থেকে ছিনিয়ে বিলিয়ে দেওয়া হয়েছে অযোগ্যদের মধ্যে— এমন অভিযোগে বাংলার বিরোধীরা সরব হয়েছে শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ওই টাকা কখনও পৌঁছেছে শাসক দলের ঘনিষ্ঠদের হাতে। অভিযোগ, দোতলা বাড়ি রয়েছে, এমন অনেকের হাতেও গিয়েছে আবাস যোজনার টাকা। এ ব্যাপারে হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছে বিজেপি। 

বাঁকুড়ার সিমলাপাল ব্লকের কৃষ্ণপুর গ্রামে স্থানীয়দের নিয়ে একটি সভায় উপস্থিত হয়েছিলেন তিনি, সেখানেই তিনি বাংলার শাসকদের বিরুদ্ধে স্বর চড়িয়ে বলেন-বলেন, ‘‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় সাধারণ মানুষকে রেশনের মাধ্যমে চাল দিচ্ছেন। অথচ রাজ্যের মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বলে চলেছেন তিনি চাল দিচ্ছেন। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে সমানে মিথ্যা কথা বলে চলেছেন।’’ সাথে তিনি আরো বলেন- ‘‘আবাস দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কম নয়। আবাস নিয়ে তৃনমূলে তৃনমূলে মারপিট চলছে। সাধারণ মানুষ পঞ্চায়েতে গিয়ে হামলা করছে।’’  

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃনমূল। তৃনমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুভাষ সরকার বাংলায় থাকেন না। তিনি দিল্লিতে থাকেন। মাঝেমধ্যে রাজ্যে এসে এই সমস্ত কথা বলে হিংসা ছড়ানোর চেষ্টা কছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে তাঁদের রাগ বাড়ছে। সেই রাগই এইভাবে প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী।’’।


You might also like!