West Bengal

3 years ago

Bandh in Darjeeling: মমতার হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পাহাড় বন্‌ধ স্থগিত রাখলেন বিনয় তামাংরা

Bandh in Darjeeling adjourned
Bandh in Darjeeling adjourned

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরোধিতা করে এবং গোর্খাল্যান্ডের দাবি তুলে মঙ্গলবার ২৪ ঘণ্টার জন্য অনশনে বসেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। এর পাশাপাশি, আগামী ২৩ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার বন্‌ধের ডাকও দেন তাঁরা।

এর পাল্টা গতকাল শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন বিনয় তামাংদের। মাননীয়া বলেন- পাহাড়ে বন্‌ধের নামে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না। তিনি বলেন, ‘‘পাহাড়ে কোনও বন্‌ধ-টন্‌ধ হবে না। বন্‌ধ করলে আমরা সমর্থন করব না।" তিনি আরো  হুঁশিয়ারি দেন, ‘‘২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আমি পরিষ্কার নির্দেশ দিচ্ছি, কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, সে আন্দোলন করতেই পারেন, তবে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।’’

এর ২৪ ঘন্টা পার হতে না হতেই  পাহাড়ে বন্‌ধের সিদ্ধান্ত স্থগিত রাখলেন বিনয় তামাংরা। বুধবার সকালে ওই ঘোষণা করেছেন তাঁরা। তাঁদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হয়েছিল।প্রসঙ্গত, ঐ দিন থেকেই বাংলায় মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে। 

You might also like!