West Bengal

2 years ago

Balurghat municipality: 'এগিয়ে বালুরঘাট' মোবাইল অ্যাপ চালু করতে চলেছে বালুরঘাট পুরসভা

Balurghat Municipality  (File  Picture )
Balurghat Municipality (File Picture )

 

বালুরঘাট : শহরবাসীর ঘরে ঘরে পুর পরিষেবা পৌঁছে দিতে ‘এগিয়ে বালুরঘাট’ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে বালুরঘাট পুরসভা। অ্যাপ তৈরির কাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে পুরসভার নতুন অ্যাপ চালু করবে। নতুন এই মোবাইল অ্যাপ চালু হলে সুবিধা হবে শহরবাসীর।

পুরসভা সংক্রান্ত যেকোনও সমস্যা বা অভিযোগ জানাতে শহরবাসীকে যেতে হত পুরসভাতেই। কারণ পুরসভা থেকেই সমস্ত নাগরিক পরিষেবা দেওয়া হয়। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময় হয়রানি মুখে পড়তে হয় শহরবাসীকে। কারণ কোন রকম অভিযোগ জানাতে গেলে বা সমস্যা জানাতে গেলে কখনও দেখা যায় সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা নেই। যার ফলে একই কাজের জন্য পুনরায় যেতে হয়। এরপরও পুরসভাতে গিয়ে দীর্ঘক্ষণ সময় নষ্ট হয়। এমনকি যারা প্রবীন নাগরিক রয়েছেন তাদেরকে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়। এমত অবস্থায় বালুরঘাট পুরসভা মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। যেখানে এক ক্লিকেই মিলছে পুর পরিষেবা।

পুরসভার তরফে এই মোবাইল অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘এগিয়ে বালুরঘাট’। এই অ্যাপ থেকেই মিলবে একাধিক পুর পরিষেবা। জলে ট্যাংক, ডাস্টবিন, কলকাতার বালুরঘাট ভবন, উৎসব ভবন, ক্ষণিকার বুকিং করা যাবে এই অ্যাপে। পাশাপাশি পার্কের টিকিট কাটা যাবে। এছাড়াও যাবে অভাব অভিযোগ জানানো। অভিযোগ করার স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে তাও জানা যাবে এক ক্লিকে। পাশাপাশি চেয়ারম্যানের নিজস্ব ডিস্ক থাকছে। পাশাপাশি ২৫টি ওয়ার্ডের কাউন্সিলরের ফোন নম্বর, কর্মীদের নাম ও নম্বর থাকছে। খুব সহজেই যে কেউ যোগাযোগ করতে পারবেন পুর প্রতিনিধিদের সঙ্গে। আগামী দিনে পুরসভার অন্যান্য পরিষেবা এই অ্যাপে পাবেন শহরবাসী।

You might also like!