Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Chief Minister Himanta Vishwa:চলচ্চিত্ৰাভিনেতা জয়ন্ত দাসের প্ৰয়াণে শোকাহত মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সহ বহুজন

Chief Minister Himanta Vishwa
Chief Minister Himanta Vishwa

 

গুয়াহাটি, ১৭ ডিসেম্বর  : অসমিয়া চলচ্চিত্ৰাভিনেতা তথা পরিচালক জয়ন্ত দাসের অকাল প্ৰয়াণে শোকাহত মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল সহ বহুজন। অভিনেতা দাসের মৃত্যুতে শোকস্তব্ধ সাংস্কৃতিক জগত, রাজনৈতিক ও অরাজনৈতিক ক্ষেত্ৰ। জয়ন্ত দাসের অকালমৃত্যুতে মুখ্যমন্ত্ৰী, কেন্দ্ৰীয় মন্ত্ৰী ছাড়াও সারা অসম ছাত্র সংস্থার উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বেসরকারি সংগঠনের পদাধিকারী এবং অনুরাগীরা গভীর শোক ব্যক্ত করেছেন।

মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা সামাজিক মাধ্যমে প্ৰয়াত শিল্পীর প্ৰতি গভীর শোক ব্যক্ত করে লিখেছেন, ‘অভিনেতা জয়ন্ত দাস মহাশয়ের অকাল বিয়োগে মৰ্মাহত হয়েছি। অসমীয়া চলচ্চিত্ৰ, ধারাবাহিক, আকাশবাণীর নাটক প্রভৃতি প্ৰতিটি ক্ষেত্ৰে দুর্দান্ত অভিনয় করে অসমবাসীর হৃদয়ে বিশেষ আসন দখলকারী দাসের প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্ৰের পাশাপাশি সমাজজীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে৷ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্ৰাৰ্থনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারবৰ্গকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি৷’

অন্যদিকে কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল লিখেছেন, ‘বিভিন্ন চরিত্ৰে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দৰ্শকদের মনে ছাপ রেখে গেছেন জয়ন্ত দাস। বিশিষ্ট অভিনেতা জয়ন্ত দাসের পরলোকপ্ৰাপ্তির খবর পেয়ে অত্যন্ত শোকাহত হয়েছি। প্ৰায় চার দশকজুড়ে অভিনয় করে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরসবুজ হয়ে থাকবে।’ এভাবে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন জনপ্রিয় অভিনেতার প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন করেছেন।

উল্লেখ্য, শনিবার রাত ৮.৪১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট অভিনেতা জয়ন্ত দাস। রাতেই বহুজনের উপস্থিতিতে নবগ্ৰহ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রয়াত দাসের মুখাগ্নি করেছেন তাঁর মেয়ে।

You might also like!