West Bengal

3 years ago

Birbhum : বীরভূমের নানুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে এক দুষ্কৃতী

Arms recovered by police in Nanur
Arms recovered by police in Nanur

 

বীরভূম, ২৬ ডিসেম্বর : বীরভূম জেলার নানুরে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। সোমবার ভোরে নানুরের বেনেরা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যাঁর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, তাঁর নাম জেরমান শেখ। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়ে জেরমানের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়িতে খাটের নীচ থেকে বস্তায় মোড়ানো অবস্থায় দু’টি দেশি বন্দুক, একটি উন্নতমানের ৭.৬৫ এমএম, সাতটি ৮এমএম ও দু’টি ৭.৬৫ এমএম গুলি উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রের খবর, জেরমানকে গ্রেফতার করে জানা গিয়েছে, বাইরে থেকে আগ্নেয়াস্ত্র কিনে আনা হয়েছে। রাজনৈতিক নেতাদের কাছে সেগুলি বিক্রি করাই উদ্দেশ্য ছিল। যদিও এই দাবি কতটা সত্য, তা যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

You might also like!