West Bengal

3 years ago

Anubrata Mondal : জেল থেকে সোজা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রতকে, কেমন আছেন তিনি?

Anubrata Mondal
Anubrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে।সংশোধনাগার থেকে হাসপাতাল যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘‘শরীর ভাল নেই।’’ 

আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক শুভজিৎ দত্ত, সার্জন স্মরণ হেমব্রম, জয়ন্ত গঙ্গোপাধ্যায় এবং হাসপাতালের মেডিক্যাল অফিসার উত্তমকুমার রায় অনুব্রতের চিকিৎসা করবেন।সূত্রের খবর , তার বিভিন্ন শারিরীক পরীক্ষা করা হবে। প্রসঙ্গত, গত বছর ২০ নভেম্বর শেষবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল তার।  

উল্লেখ্য, গত শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল অনুব্রতকে। তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। পরবর্তী শুনানি রয়েছে ৩ মার্চ।

You might also like!