Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Death of a student: খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

Another unusual death of a student in Kharagpur IIT (Symbolic Picture)
Another unusual death of a student in Kharagpur IIT (Symbolic Picture)

 

খড়গপুর, ২২ জুন: ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে। মৃতের নাম সূর্য দীপন (২২)। তিনি তামিলনাড়ুর তিরুপ্পুরের বাসিন্দা। জানা গিয়েছে, বুধবার রাতে আইআইটি-র রাধাকৃষ্ণণ হলে আচমকা জ্ঞান হারান দীপন। হাসপাতালের নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু তা জানতে ওই ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, ‘সামার ভ্যাকেশন ইন্টার্নশিপ’-এর বিশেষ কোর্সে যোগ দিতে মে মাসের ২৯ তারিখ খড়গপুর এসেছিলেন তিনি। এভাবে আচমকা তাঁর মৃত্যু হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। এর আগে খড়গপুর আইআইটি ক্যাম্পাসেই রহস্য-মৃত্যু হয় পড়ুয়া ফাইজান আহমেদের। প্রথমে এটি আত্মহত্যা মনে হলেও পরে হাইকোর্টের নির্দেশে নতুন করে তদন্ত শুরু করা হয়।


You might also like!