West Bengal

3 years ago

Amit Shah's meeting in Birbhum: শুক্রবার কেষ্টহীন বীরভূমে অমিত শাহর প্রথম সভা, প্রস্তুতি তুঙ্গে

Amit Shah
Amit Shah

 

বীরভূম, ১৩ এপ্রিল  : বাংলা নববর্ষের প্রাক্কালে পশ্চিমবঙ্গে আসছেন আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বীরভূমের সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে একটি জনসভা করবেন শাহ। বৃহস্পতিবার দিনভর চলছে তার নানা প্রস্তুতি।

কয়েকদিনের মধ্যেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসকদল থেকে বিরেধী দলগুলি। চড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মাঝে আষছেন শাহ। বুধবার সন্ধ্যাতেই সিউড়িতে বেণীমাধব স্কুলের মাঠ পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অমিত শাহের সভার প্রস্তুতি দেখে খুশি সুকান্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিজেপি-র স্থানীয় কর্মী সমর্থকেরা তাঁদের দেওয়া দলের দায়িত্ব পালনে ব্যস্ত।

শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্গাপুর এয়ারপোর্টে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে সিউড়ি সার্কিট হাউজে যাবেন ১২টা নাগাদ। এরপর দুপুর আড়াইটে নাগাদ জনসভা করবেন তিনি। বিকেল ৪টে নাগাদ সিউড়ি থেকে ফের দুর্গাপুর থেকে সাড়ে ৫টা নাগাদ দমদম বিমান বন্দরে পৌঁছবেন। এরপর সন্ধ্যায় দলের নেতাদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করবেন শাহ। পরদিন শনিবার সকাল ১০টা নাগাদ দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর দমদম হয়ে ফিরে যাবেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরে বাংলায় মোট ১২টি সভা করতে পারেন অমিত শাহ। শুক্রবার তাঁর প্রথম সভা হচ্ছে বীরভূমে। অনুব্রতহীন সিউড়িকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তাই প্রথম থেকেই বীরভূমকে টার্গেট করেছে বিজেপি নেতৃত্ব। গরু পাচার কাণ্ডে যখন তিহার জেলে অনুব্রত তখন সময় নষ্ট না করে সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছে বঙ্গ বিজেপি। তাই নিচুতলার কর্মীদের সামনে থেকে লড়াইয়ে সাহস যোগাতে বিজেপি নেতৃত্ব ময়দানে নেমেছে। শুক্রেই স্বরাষ্ট্রমন্ত্রীর সিউড়ির জনসভা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আগামিকাল সিউড়ি থেকে দলীয় নেতৃত্বকে কী বার্তা দেবেন তিনি সেদিকে নজর থাকবে সকলের। যদিও অমিত শাহর এই জনসভাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের মতে, আগামী পঞ্চায়ত ভোট উন্নয়নকে সামনে রেখে লড়বে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই বাংলার মানুষের আস্থা রয়েছে। তা ভোটের ফলাফলের দিনই স্পষ্ট হবে।

You might also like!