
কলকাতা, ২৭ ডিসেম্বর : পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্য গুলিতে তরুণ প্রজন্মকে কোনও রকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়া থেকে বিরত হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। বুধবার সকালে ফোর্ট উইলিয়ামে এক সাংবাদিক বৈঠক করেন লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা।
ওই সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদী শক্তি সীমান্তবর্তী এলাকায় সক্রিয় থাকলেও ভারতীয় সেনা সর্বত্র নজরদারি রাখছে। তিনি আরও জানান, সীমানা ঘেরার কাজ চলছে। ওই সমস্ত অঞ্চলের তরুণদের তিনি দেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেন।
