Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 months ago

Terrorist Hamim Mandal: মন্ত্রী উমেশ রাইকে ঘিরে তথ্য পাচারের অভিযোগ, হাওড়া থেকে এসটিএফের জালে হামিমের সহযোগী

(Left) Militant Hamim Mondal and (right) Arpita Sarkar
(Left) Militant Hamim Mondal and (right) Arpita Sarkar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   বেঙ্গল এসটিএফের অভিযানে ফের সাফল্য। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাওড়া থেকে গ্রেপ্তার করা হল আরও এক সন্দেহভাজনকে। ধৃতের নাম আদিত্য সিং ওরফে রাজ ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা থেকে তাকে পাকড়াও করেন তদন্তকারীরা। সূত্রের খবর, ধৃত জঙ্গি হামিম মণ্ডল এবং তার ঘনিষ্ঠ অর্পিতা সরকারকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই আদিত্যর খোঁজ পান গোয়েন্দারা। অভিযোগ, জঙ্গি কার্যকলাপে হামিমকে সহযোগিতা করত সে। তদন্তকারীদের দাবি, মন্ত্রী উমেশ রাই এবং তাঁর ছেলেকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও পাচারের সঙ্গেও আদিত্যের যোগ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ। 

জানা গিয়েছে, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে আদিত্যর একটি গেমিং অ্যাপের সূত্রে আলাপ। খুব কম সময়ের মধ্য়ে বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। সেই সুযোগে জঙ্গি হামিম আদিত্যর মগজধোলাই করে বলেই সূত্রের খবর। মগজধোলাইয়ের পর তাকে অ্যাসাইনমেন্ট দেয় হামিম। পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের উপর নজরদারি চালানোর কাজ দেওয়া হয়। মন্ত্রী ও মন্ত্রীপুত্র সম্পর্কিত যাবতীয় তথ্য সে হামিম ও তার বান্ধবী অর্পিতাকে পাচার করত বলেই খবর। হামিম ও অর্পিতাকে জেরা করে আদিত্যর খোঁজ পাওয়া যায়। তাকে হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আদিত্য বর্ধমান আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করবেন তদন্তকারীরা। জঙ্গি হামিম ঠিক কতদূর শিকড় ছড়িয়েছে, তার উৎসের খোঁজে এসটিএফ। 

এদিকে, হামিম মণ্ডল হাওড়ার পিলখানার বাসিন্দা। প্রায় ১২ বছর ধরে হাওড়ার পিলখানায় একটি ভাড়াবাড়িতে পরিবার নিয়ে থাকত হামিম। আর আলাম মিস্ত্রি লেনে একটি গলির ভিতরে কারখানা রয়েছে তাদের। একটি সাততলা বাড়ির একেবারে নিচতলায় হামিমের কারখানাটি রয়েছে। হামিম ও তার বাবা মনিরুদ্দিন মণ্ডল দু’টি ঘর ভাড়া নিয়ে কারখানাটি চালায়। জানা গিয়েছে, ওই কারখানাটিতে জামার টিপ তৈরির কাজ হয়। মাঝে বেশ কয়েকদিন নিউটাউনে ভাড়াবাড়িতে ছিল সে। সেখান থেকে বর্ধমানে যায়। অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। গত বৃহস্পতিবার সেখানকার জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। এসটিএফের দাবি, হামিম ও অর্পিতা শেহজাদ ভাট্টি গোষ্ঠীর সদস্য। তাদের সঙ্গে পাকযোগ স্পষ্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের ছেলে জঙ্গি টার্গেটে ছিল। মন্ত্রীপুত্রকে হানিট্র্যাপে ফাঁসিয়ে অপহরণের ছক ছিল জঙ্গিদের। আসন্ন স্বাধীনতা দিবসে নাকি নাশকতার পরিকল্পনা ছিল তাদের। তবে তার আগে এসটিএফের জালে বান্ধবী ও সহযোগী-সহ জঙ্গি। 

You might also like!