Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Nalhati: নলহাটিতে সিপিএম নেত্রীর খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ

Allegation of setting fire to CPM leader's haystack in Nalhati
Allegation of setting fire to CPM leader's haystack in Nalhati

 

নলহাটি, ১৬ ডিসেম্বর  : বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের বারা ২ গ্রাম পঞ্চায়েতের সিপিএম-এর গ্রাম পঞ্চায়েত সদস্যা রেজিনা খাতুনের খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ দুস্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে।

জানা গেছে, এদিন ভোরে দাউদাউ করে খড়ের গাদা জ্বলতে দেখা যায় । কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গোটা আকাশ। কী করে সেই আগুন নেভাবেন তা ভাবতে ভাবতে হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের। তবে তাঁদের অনুমান দুষ্কৃতীরাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

রেজিনার দাবি, তাঁদের চাষের জমি রয়েছে বীরভূম সীমানা লাগোয়া মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানা এলাকায়। সেই জমির ধান কেটে চারটি গাদা করে রাখা ছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা সেই খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। তবে এর পিছনেও রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন সিপিএম পঞ্চায়েত সদস্যা। তিনি এই কর্মকান্ডের পিছনে তৃণমূলকেই দুষেছেন। অপরদিকে, নিজেদের উপর ওঠা সমস্ত দায় অস্বীকার করে সিপিএম গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরেছেন।

সিপিএম জেলা কমিটির সদস্য খায়রুল বাসার বলেন, “আজ ভোরবেলা শুনতে পাই আগুন লাগিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। হাজার হাজার খড়ের গাদা রয়েছে। বেছে বেছে ওরটায় কেন করা হল?” তৃণমূল নেতা বরুণ ভট্টাচার্য বলেছেন, “ওদের মস্তিষ্ক বিকৃত হয়েছেন। ওরা ৩৪ বছর হিংসা দিয়ে রাজনীতি করেছে। তৃণমূলের এই স‍ব ভাবার সময় নয়। “

You might also like!