West Bengal

3 years ago

Basanti : বাসন্তীতে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এবার হামলা চলল আইসিডিএস সেন্টারে

Again TMC inner clash in basanti
Again TMC inner clash in basanti

 

বাসন্তী, ৯ ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল থেকে এবার বাদ গেল না সরকারি প্রতিষ্ঠানও। যুব তৃণমূল দল করার অপরাধে লাগাতার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় আইসিডিএস কেন্দ্রে। ভেঙে নিয়ে যাওয়া হয় টিউবওয়েল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত উত্তর ভাঙনখালি গ্রামের মোল্লা পাড়ায়। এলাকার যুব তৃণমূল কর্মী মকলেস মোল্লার জায়গায় আইসিডিএস কেন্দ্র তৈরি হওয়ার কারণে সেই কেন্দ্রে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

এছাড়াও এলাকার বেশ কয়েকটি যুব তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয়। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা তথা কাঠালবেরিয়া অঞ্চল সভাপতি মোজাম্বেল সর্দারের নেতৃত্বে এই হামলা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্বেল। তিনি বলেন, সরকারি আইসিডিএস কেন্দ্রের টিউবওয়েল থেকে জল নিয়ে জমি চাষ, পোল্ট্রি ফার্মে জল দেওয়া হয়, স্থানীয় বাসিন্দারা সেই ঘটনার প্রতিবাদ করার কারণে নিজেরাই এই আইসিডিএস কেন্দ্রে ভাঙচুর করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


You might also like!