West Bengal

3 years ago

Viswa Bharati : প্রায় ১০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

After about 10 hours, the Vice-Chancellor
After about 10 hours, the Vice-Chancellor

 

বীরভূম, ২৪ নভেম্বরঃ  বুধবার রাত আড়াইটে নাগাদ নিজের কার্যালয় থেকে বার হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বোলপুর থানার আইসি সুমন্ত বিশ্বাস ও শান্তিনিকেতন থানার ওসি পার্থ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিশ্বভারতীর উপাচার্যর দফতরে সেন্ট্রাল অফিসে আসেন। উপাচার্য দফতরের তালা ভেঙে উপাচার্য সহ অন্যান্য আধিকারিকদের প্রায় ১০ ঘণ্টা পর ঘেরাও মুক্ত করা হয়। সেই সময় চূড়ান্ত বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছে।

পড়ুয়াদের দাবি, বিগত দিনে উপাচার্যের কাজকর্মের প্রতিবাদে যে সব পড়ুয়া আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাঁদের বেছে বেছে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। কারও থিসিস আটকে দেওয়া হচ্ছে, কারও পরীক্ষা আটকে দেওয়া হয়েছে। এ সবের প্রতিবাদে এদিন তাঁরা কথা বলতে এসেছিলেন। নিরাপত্তাকর্মীরা পড়ুয়াদের বাধা দেন। আন্দোলনকারী ছাত্ররা বলেন, উপাচার্য ছাত্র-শিক্ষক-কর্মচারী বিরোধী মনোভাব পোষণ করেন। তিনি আমাদের দিকে নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দেন। গুলিও করতে বলেন। এমন ছাত্রঘাতী উপাচার্যকে আমরা চাই না। ছাত্রদেরর দাবি, রক্ষীদের মারে দুএকজন জখম হয়েছেন। তিনি বলেন, এখন উপাচার্যের পেটোয়া কিছু লোক এসেছে। তারা জোর করে ঢুকে ছাত্রদের ওপর চাপ তৈরি করছে।

You might also like!