Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Jalpaiguri News:মেটেলিতে খাঁচায় বন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, স্বস্তি দিলেন নাগেশ্বরী চা বাগানের বাসিন্দারা

Adult leopard caged in Meteli
Adult leopard caged in Meteli

 

জলপাইগুড়ি, ২১ ডিসেম্বর : জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকে বন দফতরের তরফে বসানো খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে। বৃহস্পতিবার সকালে বাগানের বাসিন্দারা নাগেশ্বরী চা বাগানের ১২ নম্বর সেকশনে বসানো খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান। তাঁরা কাছে গিয়ে দেখেন একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার ভিতর ছোটাছুটি করছে। খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

জানা গিয়েছে, নাগেশ্বরী চা বাগানে দিনের পর দিন চিতাবাঘের হানা বেড়েই চলছিল। সন্ধ্যার পরেই চা বাগান থেকে সংলগ্ন জনবসতি এলাকায় ঢুকে যাচ্ছিল চিতাবাঘ। বাড়িতে ঢুকে ছাগল, মুরগি খেয়ে নিচ্ছিল। বাগানের তরফে বন দফতরের খুনিয়া স্কোয়াডে খাঁচা বসানোর দাবি জানানো হয়। সেই অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর বাগানের ১২ নম্বর সেকশনে খাঁচা বসানো হয়। দেওয়া হয় ছাগলের টোপও। অবশেষে বৃহস্পতিবার চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাগানের মানুষের মধ্যে। বন দফতরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘চিতাবাঘটি সুস্থ রয়েছে। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’


You might also like!