Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Bengal Monsoon: পশ্চিমবঙ্গে সক্রিয় বর্ষা, একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

WB Heavy Rain Forecast
WB Heavy Rain Forecast

 

কলকাতা, ১৪ আগস্ট : পশ্চিমবঙ্গে শুক্রবারও সক্রিয় থাকবে বর্ষা। বঙ্গোপসাগরের উপকূলীয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি এখন পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাভিত্তিক পূর্বাভাসে কলকাতা ও হাওড়াসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাসহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফততর পূর্বাভাস দিয়েছে যে, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বিচ্ছিন্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। তবে ১৬ আগস্ট থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে বিচ্ছিন্ন এলাকাগুলিতে সীমাবদ্ধ থাকবে বলে অনুমান করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকায় এবং দমকা হাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!