Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Dhupaguri:ধূপগুড়ি জিততে 'মহকুমা' প্রতিশ্রুতি অভিষেকের

Abhishek's 'Mahkuma' promise to win Dhupaguri
Abhishek's 'Mahkuma' promise to win Dhupaguri

 

জলপাইগুড়ি  : ধূপগুড়ির নির্বাচনী প্রচারে গিয়ে সেখানকার মানুষের স্থানীয় চাহিদা মেনে ধূপগুড়িকে 'মহকুমা' করার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ধূপগুড়ির হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সভার শুরু থেকে ওই এলাকার মানুষের চাহিদা সম্বন্ধে জানতে চান অভিষেক। সভায় আগত তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে অনেকেই ধূপগুড়ি এলাকাকে আলাদা মহকুমা করার দাবি তোলেন। এই দাবিতে মান্যতা দেন অভিষেক। তিনি বলেন, আজকে সেপ্টেম্বর মাসের ২ তারিখ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে আমি কথা দিয়ে গেলাম।

 পৌঁছনোর আগেই রাস্তায় গাড়ি থামিয়ে আমজনতার অভাব-অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোমোহনি বাজার-সহ বেশ কিছু রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। তা নিয়ে অভিযোগ করে তারা। অভিযোগ শুনে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দেন অভিষেক।

এর আগে ধূপগুড়ি হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন অভিষেক। সেই কথা তিনি রেখেছেন। হাটের উন্নয়ন হয়েছে ইতিমধ্যে। এবার ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি আরও জানিয়েছেন, বিরুপাক খাল সংস্কার যে কাজ শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে কাজ শেষ হবে। এর ফলে লক্ষাধিক কৃষক উপকৃত হবে।উল্লেখ্য. বানারহাট ব্লকের দাবিপূরন করেছে তৃণমূল।


You might also like!