West Bengal

3 years ago

Abhishek will visit Alipurduar on Saturday:শনিবার আলিপুরদুয়ার সফরে যাবেন অভিষেক

Abhishek will visit Alipurduar on Saturday
Abhishek will visit Alipurduar on Saturday

 

কলকাতা, ৭ এপ্রিল  : পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জেলা সফর শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার আলিপুরদুয়ার সফরে যাবেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, সংগঠন চাঙ্গা করতে জেলা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার আলিপুরদুয়ার জেলা দিয়ে তাঁর এই সফর শুরু হবে। শনিবারের পর আগামী ১২ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বাঁকুড়া জেলা সফরে। ১৭ এপ্রিল তিনি যাবেন পূর্ব বর্ধমান জেলায়। ২০ এপ্রিল যাবেন দক্ষিণ দিনাজপুরে। ২৯ এপ্রিল যাবেন হুগলির আরামবাগে।

যে কোনওদিন ঘোষণা হয়ে যেতে পারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট। তার আগে সংগঠন গুছিয়ে নিতে এবং জনসংযোগ সারতে তৎপর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস

গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গায় খারাপ ফল করেছিল তৃণমূল। দলের আভ্যন্তরীন তদন্তে উঠে এসেছিল এই সমস্ত জায়গায় শাসকদলের সংগঠন একেবারে ভালো ছিল না। তাই পূর্বের ফল থেকে শিক্ষা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই জায়গাগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে।

You might also like!