West Bengal

2 years ago

Talking Pen of Excise Directorate: খাঁটি মদ চিনতে মদের দোকানে এবার কথা বলা কলম

A talking pen is now in the liquor store to recognize the authentic wine
A talking pen is now in the liquor store to recognize the authentic wine

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নকল মদ চিনতে এবার নয়া পন্থা অবলম্বন করছে রাজ্যের আবগারি দফতর। এবার থেকে মদের দোকানে রাখা হবে কথা বলা কলম, কলমটি বোতল বা বাক্সের গায়ের হলোগ্রামে ঠেকালে বলে দেবে মদ আসল না কি নকল। ইতিমধ্যেই রাজ্যের খুচরো মদ বিক্রেতার কাছে নির্দেশ পাঠিয়েছে আবগারি দফতর। নির্দেশনায় বলা হয়েছে, সমস্ত বিক্রেতাকেই এবার যত তাড়াতাড়ি সম্ভব ৩,০০০ টাকা দামের এই পেনটি কিনে নিতে হবে। 

দোকানদার খোলাবাজার থেকে মদ কেনেন বলে অভিযোগ। আবগারি দফতরের এক কর্তা জানিয়েছেন, সেই সব মদের গুণমান অনেক সময়েই ঠিক থাকে না। ফলে ক্রেতারা ঠকে যান। এটা আটকাতেই এই পদ্ধতি। 

 

You might also like!