
কলকাতা, ২০ সেপ্টেম্বর : ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপের মধ্যে এবার পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাসিন্দা ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে বেলেঘাটা আইডি-তে রেফার করা হয়েছে তাঁকে। নমুনা পাঠানো হচ্ছে পুণের এনআইভি-তে
পশ্চিমবঙ্গে এবার নিপা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ওই ব্যক্তি এখন কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জ্বর-সহ অন্যান্য উপসর্গ রয়েছে তাঁর। আক্রান্তের নমুনা পরীক্ষার জন্য পুণে-তে পাঠানো হচ্ছে। আপাতত তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে।
