West Bengal

3 years ago

Hooghly : হুগলি-বর্ধমান সীমানায় জিটি রোডে গাড়ি থামিয়ে গুলি! মৃত্যু এক ব্যক্তির

Shoot Out at  Hooghly
Shoot Out at Hooghly

 

হুগলি, ২১ ফেব্রুয়ারি : রোমহর্ষক ঘটনা ঘটল হুগলি-বর্ধমান সীমানা লাগোয়া পান্ডুয়ার বোরাগড়ি এলাকায়। গাড়ি থামিয়ে এক ব্যক্তির মাথায়-বুকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকাল আটটা নাগাদ এক ব্যক্তিকে জিটি রোডের উপরে গুলি করে এক দল দুষ্কৃতী। এক জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, বর্ধমানের দিক থেকে আসা একটি গাড়িতে চার জন আসছিল।মৃত ওই ব্যক্তি ওই গাড়ির ভিতরেই ছিলেন বলে মনে করা হচ্ছে। এর পর রাস্তার ফাঁকা জায়গা দেখে গাড়ি থামিয়ে, তাঁকে গাড়ি থেকে নামিয়ে তাঁর মাথায়, বুকে ও পাঁজরে তিনটি গুলি চালানো হয়। স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে পান্ডুয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে এলে সেখানে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে ও গাড়িটিও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

You might also like!