Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Bengal Weather Forecast: ফের তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল! উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস

WB Heavy Rain Forecast
WB Heavy Rain Forecast

 

কলকাতা, ১১ আগস্ট : সাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল, এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি, রয়েছে ভারী বৃষ্টিরও সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই ওই অঞ্চলে বুধবার নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। বুধবার থেকে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গে এবং উত্তর ওড়িশা সংলগ্ন উপকূলে শুক্রবার পর্যন্ত যেতে বারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।

You might also like!