Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bomb scare in Hooghly: চুঁচুড়ায় গোলাকার সুতলির বল উদ্ধার, বোমা না হওয়ায় ভয় ভাঙল স্থানীয়দের

A ball of round string was recovered from Chunchura
A ball of round string was recovered from Chunchura

 

হুগলি, ২৮ নভেম্বর: হুগলি জেলার চুঁচুড়ায় উদ্ধার হল এক ধরনের গোলাকার সুতলির বল। চুঁচুড়ার গোয়ালটুলি এলাকার ঘটনা। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সুমিত সানা। তাঁরা নজরে আসে এক ধরনের গোলাকার সুতলির বল। ভাবেন এটি বোমা হতে পারে। এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে, বাড়ির ট্যাঙ্কের পাশে পড়ে রয়েছে একটি সুতলির বল। পরে দেখা যায়, বোমা নয়, স্রেফ চটের সুতলি পড়ে রয়েছে। ভয় ভাঙে জনতার।

চন্দননগর পুলিশের ডিসিপি ঈশানী পাল বলেন, ‘‘সুতলি পাকানো ওই বস্তুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে দেখা গেছে, তার ভিতরে বারুদ নেই।" স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "সকালে ট্যাঙ্কের পাশে বলের মতো সুতোর বল পড়ে থাকতে দেখা যায়। তখন পুলিশে খবর দেওয়া হয়। এখানে বাচ্চারা খেলাধুলো করে। সেই জন্যই আমরা আরও ভয় পেয়ে গিয়েছি। খুবই চিন্তায় আছি।"


You might also like!