
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর অনুষ্ঠানে দুঃস্থদের কম্বলদান করা হচ্ছিল। শুভেন্দু ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে ৩ জন মারা যান বলে খবর। আহত হন বেশ কয়েক জন।
স্বভবতই, এই ঘটনায় কটাক্ষ শুরু করেছে শাসক দল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ‘‘পাগলের হাতে দেশলাই পড়লে এই দশা হয়।’’
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।)
