Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

1 kg brown sugar recovered from Siliguri, 5 arrested: শিলিগুড়ি থেকে উদ্ধার ১ কেজি ব্রাউন সুগার, গ্রেফতার ৫

Brown Sugar (File Picture
Brown Sugar (File Picture

 

শিলিগুড়ি, ৪ জুন : বিপুল পরিমাণ মাদক ব্রাউন সুগার সহ ৫ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও ভক্তিনগর থানার পুলিশ। রবিবার দুপুরে শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার আমতলা এলাকায় গদাই বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ কেজি ব্রাউন সুগার, নগদ ৭ লক্ষ টাকা সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় হতবাক চয়নপাড়ার বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গদাই বিশ্বাস, সরস্বতী বিশ্বাস, তপ্তিময় বৈদ্য, রবি বিশ্বকর্মা ও শেখ আসমত আলি। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ২ কোটি টাকা। এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, ‘শহরে মাদক কারবার রুখতে লাগাতার অভিযান চলবে।’ অভিযুক্তদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।

 

You might also like!