
কিশনগঞ্জ, ৯ এপ্রিল : বিপুল পরিমাণ বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করল কিশনগঞ্জের আবগারি দফতর । ধৃতকে রবিবার আদালতের নির্দেশে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।
শনিবার রাতে কিশনগঞ্জের আবগারি দফতরের কর্মীরা ২৭ নম্বর জাতীয় সড়কে একটি বিহারের পূর্নিয়ার নম্বরের চারচাকার গাড়ি থেকে ৩২০ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। এই মদ পাচারে ব্যবহৃত গাড়িটি সহ পাচারকারী সুমন কুমার জ্যাসওয়ালকে(২৫) ঘটনাস্থলে গ্রেফতার করা হয়। এই বিপুল পরিমাণ মদ উত্তরবঙ্গের রামপুর এলাকার থেকে বিহারের টিকাপট্টি এলাকায় পাচার করা হচ্ছিল। এই মদ পাচারের অভিযোগে ধৃতকে রবিবার আদালতের নির্দেশে কিশনগঞ্জ জেলে পাঠানো হয়েছে।
