Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Tripura

2 years ago

Tripura : ত্রিপুরা : ত্রাস সৃষ্টিকারী চোর‌কে পাকড়াও ক‌রে কৈলাসহর থানায় সম‌ঝে দি‌লেন জনতা

The mob arrested the terror-causing thief and handed him over to the Kailasahar police station.
The mob arrested the terror-causing thief and handed him over to the Kailasahar police station.

 

কৈলাসহর (ত্রিপুরা), ২১ আগস্ট  : এলাকায় ত্রাস সৃষ্টিকারী এক দা‌গি চোর‌কে পাকড়াও ক‌রে উত্তম-মধ্যম দিয়ে পু‌লি‌শের হা‌তে তুলে দিয়েছেন এলাকার জনতা। ঘটনা আজ সোমবার কাকভো‌রে কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় ঘটেছে।

গত কয়েকদিনের মতো আজও গোবিন্দপুরের বাসিন্দা জনৈক প্রদীপ সিনহার বা‌ড়ি‌তে চুরি করতে এসেছিল এক চোর। তখন তাকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দিয়েছেন বা‌ড়ির মা‌লিক সহ স্থানীয়রা।

জানা গে‌ছে, দুদিন আগে কৈলাসহ‌রের পার্শ্ববর্তী গোবিন্দপুর এলাকার দুটি বাড়ি থে‌কে রা‌তের অন্ধকা‌রে পর পর দুটি বাইক চুরি হয়। কিন্তু ভোরের আলো ফুটে ওঠায় চো‌রেরা বাইকগু‌লো নি‌য়ে যে‌তে না পে‌রে সড়‌কের পা‌শে একটি জঙ্গল এলাকায় ফেলে চ‌লে যায়। পরে স্থানীয়রা চুরি যাওয়া বাইক দু‌টি উদ্ধার ক‌রে মা‌লিক‌দের সম‌ঝে দেন।

পরব‌র্তীতে দু‌টি বাইকের মা‌লি‌ক পৃথক পৃথকভা‌বে চুরিকাণ্ডে জ‌ড়িত‌দের ধ‌রে শা‌স্তি দি‌তে কৈলাসহর থানায় এজাহার দা‌য়ের ক‌রেন। ওই ঘটনার রেশ কাট‌তে না-কাট‌তে আজ সোমবার কাকভো‌রে গোবিন্দপুর এলাকার প্রদীপ সিনহার বা‌ড়ি‌তে এক চোরকে চুরি করার সময় হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে কৈলাসহর থানার হাতে তুলে দেওয়া হয়।

ধৃত চো‌রের নাম সুমন চক্রবর্তী। তার বা‌ড়ি কৈলাসহরের দুর্গানগর পাঁচ নম্বর ওয়ার্ডে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। এ খবর লেখা পর্যন্ত দাগি চোর সুমন চক্রবর্তী থানার হেফাজতে রয়েছে।


You might also like!