Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

2 years ago

Dr. Manik Saha: ত্রিপুরা সরকার নাগরিকদের সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ত্রিপুরা সরকার নাগরিকদের সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে।  সিপাহীজলা জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য-সদস্যাদের এবং নবনির্বাচিত জিলা পরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিস্তর পঞ্চায়েত সরকারের প্রকল্প ও পরিষেবার সুবিধা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিষ্ঠা ও সততার সঙ্গে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করতে হবে। গ্রামপঞ্চায়েতগুলি শক্তিশালী হলে রাজ্যও শক্তিশালী হবে। রাজ্য শক্তিশালী হলে আমাদের দেশ আরও শক্তিশালী হবে।

প্রসঙ্গত, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি হয়েছেন সুপ্রিয়া দাস দত্ত এবং সহকারি সভাধিপতি হয়েছেন পিন্টু আইচ। বিশ্রামগঞ্জের শচীন দেববর্মণ স্মৃতি কলাক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নবনির্বাচিত ১৭ জন জিলা পরিষদ সদস্যকে শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রসূন দে। জিলা সভাধিপতি ও সহসভাধিপতিকে শপথবাক্য পাঠ করান গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর।

You might also like!