Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Dr. Manik Saha: গ্রামের উন্নয়নে পঞ্চায়েতের অবদান যথেষ্ট : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা :  রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতগুলিকে ৪৭৫ টি কম্পিউটার প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় পঞ্চায়েত পুরস্কারের সেরা পারফরমাদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতি এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন পঞ্চায়েতের আধিকারিক ও প্রতিনিধিদের হাতে কম্পিউটার ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের ৭৫ ভাগ গ্রাম।গ্রামের উন্নয়নে পঞ্চায়েতের অবদান যথেষ্ট। গ্রাম উন্নয়ন হলেই দেশ উন্নত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লক্ষ্যেই কাজ করে চলছেন।কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই লক্ষে কাজ করে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও বলেন ,এই স্বীকৃতি দেশের মধ্যে রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থার বিকাশকে তুলে ধরেছে। পঞ্চায়েতের তিনটি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই পুরস্কার কারোর ব্যক্তিগত নয়। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। এর জন্য পঞ্চায়েত দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

You might also like!