Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Information Technology Minister Pranjit Sinharai: ত্রিপুরায় অত্যাধুনিক ডেটা সেন্টার স্থাপনের জন্য জমি বরাদ্দ করা হয়েছে : তথ্য প্রযুক্তি মন্ত্রী

Information Technology Minister Pranjit Sinharai
Information Technology Minister Pranjit Sinharai

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ত্রিপুরায় অত্যাধুনিক টায়ার-থ্রি ডেটা সেন্টার স্থাপনের জন্য মেসার্স এনআইএক্সআই-সিএসসি ডাটা সার্ভিস লিমিটেডের সঙ্গে তথ্য প্রযুক্তি দপ্তর সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে।  বিধানসভা অধিবেশনে একটি বেসরকারি প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা জানান।

মন্ত্রী প্রণজিৎ সিংহরায় আরও বলেন, টেলি যোগাযোগ সংস্থা মেসার্স ভারতী এয়ারটেল লিমিটেডকে ত্রিপুরায় একটি অত্যাধুনিক ডেটা সেন্টার স্থাপনের জন্য লিচুবাগান এলাকায় ১ একর জমি বরাদ্দ করা হয়েছে। এই সংস্থাটি ২০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। এই ডেটা সেন্টার স্থাপিত হলে ২০০ জনেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিধায়ক অভিষেক দেবরায়ের জনস্বার্থে আনা বেসরকারি প্রস্তাবে আলোচনা করতে গিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, তাছাড়াও মেসার্স পিভিএম ইনভেনসিস প্রাইভেট লিমিটেড রাজ্যে টায়ার-ফোর ডেটা সেন্টার স্থাপনের জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছে। এই ডেটা সেন্টারে ১০০ জনেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।

You might also like!