Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Dr. Manik Saha: পুলিশ কর্মীদের সৃজনশীল প্রতিভা জন সম্মুখে তুলে ধরা প্রয়োজন : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : ত্রিপুরা পুলিশের কর্মীদের সৃজনশীল প্রতিভা জন সম্মুখে তুলে ধরার ব্যবস্থা গ্রহণের জন্য বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।  রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লবিতে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে চিত্র ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার এ ডি নগর পুলিশ মাঠে ত্রিপুরা পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে  রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লবিতে চিত্র ও কারু শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।পুলিশ কর্মীদের তৈরি চিত্র ও কারু শিল্পগুলি পরিদর্শন করে অভিভূত হন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের প্রদর্শনী প্রশংসার দাবি রাখে। রাজ্যের বড় বড় মেলাতেও এই প্রদর্শনী তুলে ধরা একান্ত প্রয়োজন। এতে একদিকে যেমন তারা আরো বেশি করে নিবিড়ভাবে মানুষের সাথে যুক্ত হতে পারবেন তেমনি তাদের সৃজনশীলতা সম্পর্কে মানুষ বিশদভাবে জানতে পারবে। সাধারণ মানুষের এই সমস্ত বিষয়গুলি জানা প্রয়োজন। এতে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মনে যে নেতিবাচক ধারণা থাকে তা দূর হয়ে যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

You might also like!