Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Tripura

1 year ago

Amit saha :উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে ব্যাংকগুলিকে দায়িত্বপূর্ণ ভূমিকা নিতে হবে : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

Amit saha
Amit saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর পূর্বাঞ্চলের বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। ব্যাংকগুলি উত্তর পূর্বাঞ্চলকে শুধু ব্যবসার ক্ষেত্র হিসেবে দেখলে হবেনা। এই অঞ্চলের সার্বিক বিকাশে ব্যাংকগুলিকে দায়িত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আগরতলায় একটি বেসরকারি হোটেলে উত্তর পূর্বাঞ্চল ব্যাঙ্কার্স সম্মেলনে প্রধান অতিথির ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ একথা বলেন।

সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার জন্য সংকল্পবদ্ধ। উত্তর পূর্বাঞ্চলের সম্পর্ণ বিকাশের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে উঠবে। বিকশিত ভারত গড়ার পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও উত্তর পূর্বাঞ্চল আগামীদিনে প্রবেশদ্বার হবে। এই বিকশিত ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের পাশাপাশি সমস্ত উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি এবং প্রত্যেক নাগরিকের আর্থিক সমৃদ্ধি। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রয়েছে। দেশের উন্নয়নের মূল স্রোতের সাথে যুক্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি।

সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো, কৃষি, এমএসএমই ও ব্যক্তিগত উদ্যোগীকে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলিকে আলাদাভাবে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গী নিয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরী করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো, বিমান, রেল যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়নের ফলে এই অঞ্চলে বিকাশের ধারা উন্মোচিত হয়েছে। দেশের বিভিন্ন নামিদামী শিল্প প্রতিষ্ঠানগুলিও উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের জন্য এগিয়ে আসছে।

উত্তর পূর্বাঞ্চল ব্যাঙ্কার্স সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, ফিনান্সিয়াল সার্ভিস দপ্তরের সচিব এম নাগারাজু, কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন, ডাক সচিব বন্দিতা কল সহ ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা।

You might also like!