Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Odisha

2 years ago

Narendra Modi:ডাবল ইঞ্জিন সরকার ওডিশায় উন্নয়নের গতি দ্বিগুণ করবে : নরেন্দ্র মোদী

Narendra Modi
Narendra Modi

 

বালেশ্বর, ২৯ মে  : ডাবল ইঞ্জিন সরকার ওডিশায় উন্নয়নের গতি দ্বিগুণ করবে। জোর দিয়ে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ওডিশার বালেশ্বরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ডাবল ইঞ্জিন সরকার ওডিশায় উন্নয়নের গতি দ্বিগুণ করবে। ওডিশার জনগণ জানেন, বিজেডিকে ভোট দেওয়ার অর্থ নিজেদের ভোট নষ্ট করা। তাঁরা আর বিজেডিকে বিশ্বাস করে না।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আপনারা বিজেডিকে ২৫ বছর দিয়েছেন এবং তাঁরা আপনাদের প্রতারিত করেছে, আপনাদের লুট করেছে এবং আপনাদের অনুন্নত রেখেছে।" মোদী আরও বলেছেন, "ওডিশায় যেখানেই পা রাখবেন, সেখানে প্রাকৃতিক সম্পদ আছে, সমৃদ্ধি আছে। কিন্তু, ওডিশা দরিদ্র, কারণ কংগ্রেস নেতারা প্রথমে এখানে লুট করেছে এবং বিজেডি নেতারা ২৫ বছর ধরে লুট করছে।"


You might also like!