Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

6 months ago

Ramadan Special: সকাল শুরু হোক ‘নিহারী’র রাজকীয় স্বাদে! খাস কলকাতার ৫টি গোপন ডেরা, যেখানে পাবেন সেরা স্বাদ

BEST Nihari in Kolkata
BEST Nihari in Kolkata

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: "রমজ়ান মানেই কেবল উপবাস নয়, ইফতার ও সেহরিতে জিভে জল আনা সব পদের সমাহার। এই সময়েই শহরের অলিগলি ম ম করে নল্লী নিহারীর সুগন্ধে। উর্দু 'নাহার' শব্দ থেকে আসা এই পদের জন্ম মূলত আঠারো শতকের দিল্লির রাজকীয় হেঁশেলে। নলির হাড়ের মজ্জা আর মশলার মিশেলে তৈরি এই ঘন ঝোল যখন গরম খামেরি রুটির সাথে মুখে পড়ে, তখন স্বাদের যেন স্বর্গীয় অনুভূতি হয়। সারারাত ধরে নিভু নিভু আঁচে রান্নার সেই ধৈর্যের ফসলই হলো এই নিহারী। আপনি যদি খাঁটি মোগলাই খানা পছন্দ করেন, তবে এই রমজ়ানে শহরের সেরা ঠিকানাগুলো আপনার জন্য অপেক্ষা করছে।

মান-ও-সালভা (পার্ক সার্কাস):

খুব একটা চেনা রেস্তরাঁ না হলেও এখানকার নিহারীর স্বাদ বেশ ভাল। সারা রাত ধরে এই নিহারী রান্না করা হয়। মাংসটা এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ঝোলে মশলার স্বাদ একেবারে পরিমিত, খুব একটা চড়া নয়। রুটি হোক বা পরোটা, ঝোলে ডুবিয়ে খেলেই মুখে লেগে থাকবে।

মনঞ্জ়িলত’স (রুবি, আনন্দপুর):

বাড়ির ছাদেই খুলেছে রেস্তরাঁ। না এ ঠিক চিরাচরিত রেস্তরাঁ নয়। এখানে কলকাতার বিরিয়ানি নিয়ে আসার জন্য বিখ্যাত ওয়াজিদ আলি শাহের বংশধর মনঞ্জ়িলত ফাতিমা নিজের হাতে রান্না করে নিজেই পরিবেশন করেন রকমারি অওধি খানাপিনা। সেই ঠিকানায় গেলেই চেখে দেখতে পারেন দারুণ সুস্বাদু নিহারী। পদটির উপর লেবু, কাঁচালঙ্কাকুচি আর আদার কুচি ছড়িয়ে পরিবেশন করা হয়। নরম তুলতুলে নিহারীর মাংসের সঙ্গে খেতে পারেন খাস্তা ডালপুরি।

সুফিয়া (জ়াকারিয়া স্ট্রিট):

১৫০ বছরের পুরনো এই দোকানের নিহারীর স্বাদের কোনও তুলনা নেই। ভোর ৪টে থেকে এই দোকানের নিহারী খাওয়ার জন্য দোকানের বাইরে লম্বা লাইন পড়ে। খুব পাতলা নয়, আবার খুব বেশি ঘনও নয়। এখানকার নিহারীর ঝোলের স্বাদ আর পাঁচটা রেস্তরাঁ বা দোকানের থেকে অনেকটাই আলাদা। মশলাপাতির উগ্র গন্ধ নেই। দেখতে হালকা লাগলেও এক বার খেয়ে নিলে সারা দিন পেট ভরাট থাকবে। ডালপুরির সঙ্গে মেলবন্ধনটা মন্দ হবে না।

You might also like!